উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো চারজন।
সোমবার (১৮ মে) আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত উপজাতীয় জেলা দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানার একটি বাজারে এ বিস্ফোরণটি ঘটে। একটি হাতে তৈরি বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়।
জেলা পুলিশ প্রধান মোহাম্মদ তাহির সাংবাদিকদের জানান, আহমেদজাই গোত্রের প্রধানের গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে গোত্রের প্রধান নিহত হয়েছেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি আহমেদজাই গোত্রের।
দক্ষিণ ওয়াজিরিস্তান ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রতিষ্ঠাতা সদর দফতর, যা পাকিস্তানের বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর একটি ছাতা সংগঠন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



