তামিলনাড়ুতে এগিয়ে বিজয়ের দল

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জোসেফ বিজয়
জোসেফ বিজয় |সংগৃহীত

তামিলনাডু বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা চলছে আজ সোমবার (৪ মে)। এখন পর্যন্ত পাওয়া ফলাফল বলছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-কে পেছনে ফেলে দিয়েছে।

ডেটানেটের তথ্য অনুযায়ী, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল এআইএডিএমকে ৭৬টি আসনে এগিয়ে রয়েছে।

অভিনেতা বিজয় তামিলনাড়ুর পাশাপাশি ভারতের অন্যান্য প্রান্তেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিজয় থালাপতি নামে বহুল পরিচিত।

বিভিন্ন এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, তার ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, কিন্তু সাম্প্রতিক প্রবণতা সবাইকে চমকে দিয়েছে।

সূত্র: বিবিসি