পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৯, আহত ৩৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক এবং কমপক্ষে আটজন পাকিস্তানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থল
ঘটনাস্থল |সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক এবং কমপক্ষে আটজন পাকিস্তানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী বাজাউর জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই হামলায় ৩৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বাজাউর জেলায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি একটি স্কাউট ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে, এ সময় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় স্কাউট ক্যাম্পটির গেট এবং চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি