ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এই আসনে পিছিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
এর আগে, ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন এবং এগিয়ে ছিলেন শুভেন্দু।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। আজ সোমবার (৪ মে) ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



