পশ্চিমবঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিজেপি

গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।

নয়া দিগন্ত অনলাইন
বিজেপি ও তৃণমূলের লোগো
বিজেপি ও তৃণমূলের লোগো |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনসংখ্যার ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধীদল বিজেপি।

গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, এখন পর্যন্ত বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস