মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলা
ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলা |সংগৃহীত

ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছিল, মঙ্গলবার রাতে ওমানের উপকূলে ‘সেত্তেবেলো’ তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

পরে নিখোঁজ ব্যক্তিটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে।

ভারত গত বুধবার মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করে ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছে।

এদিকে মার্কিন সেন্টকম বলেছে, ওমান উপসাগর অতিক্রম করার সময় তারা সেত্তেবেলো জাহাজটির ওপর একটি ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।

তাদের দাবি, জাহাজটি ইরানের তেল বহন করছিল এবং এর নাবিকরা মার্কিন বাহিনীর নির্দেশ মানতে ব্যর্থ হয়েছিল।

সূত্র: আল জাজিরা