পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেমন ভোট পড়ছে

পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই।

নয়া দিগন্ত অনলাইন
পূর্ব মেদিনীপুরের একটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
পূর্ব মেদিনীপুরের একটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ |বিবিসি

চলছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। ১৫২টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব।

ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি ভোট পড়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই।

ভোটার টার্নআউটের দিক থেকে এখন পর্যন্ত পিছিয়ে মালদা জেলা। সেখানে ভোট পড়েছে ৫৮ দশমিক ৪৫ শতাংশ।

সূত্র : বিবিসি