মুর্শিদাবাদে এগিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠাতা ও প্রার্থী হুমায়ুন কবীর। তিনি এক সময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
হুমায়ুন কবীর
হুমায়ুন কবীর |সংগৃহীত

মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠাতা ও প্রার্থী হুমায়ুন কবীর। তিনি এক সময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন।

অন্যদিকে, ওই জেলারই বহরমপুর আসন থেকে এখনো পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

সুজাপুর থেকে কংগ্রেসের প্রার্থী আব্দুল হান্নান, পিছিয়ে আছেন বিজেপির অভিজিৎ রজক ও তৃণমূলের সাবিনা ইয়াসমিন।

কলকাতা বন্দর থেকে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম। রাসবিহারী থেকে এগিয়ে রয়েছেন বিজেপির স্বপন দাশগুপ্ত, পিছিয়ে আছেন তৃণমূলের দেবাশিস কুমার।

সূত্র: বিবিসি