দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জা
দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জা |সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার দেশটির সাবেক আইনমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ২০২৪ সালে জারি করা সংক্ষিপ্ত ও ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত ছিলেন।

সিউল কেন্দ্রীয় জেলা আদালতের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথম বিচারেই সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সূত্র : বাসস