ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে
ভারতে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে |সংগৃহীত

ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে, তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে যায়। অনেক এলাকায় হাঁটুপানির মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখা যায় মানুষকে। জলাবদ্ধতার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজধানী দিল্লি এবং আশপাশের জাতীয় রাজধানী অঞ্চলে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়। এতে একদিকে যেমন ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে পরিষ্কার বাতাসের রেকর্ড গড়েছে দিল্লি, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পূর্ব দিল্লি, সাঙ্গাম বিহার, নিউ দিল্লি রেলস্টেশন এলাকা, বুরারি এবং আরো কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এছাড়া আইটিও, রোহতক রোড এবং মেহরাউলি-বাদারপুর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রোহিনীতে একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ইস্ট অব কৈলাশ এলাকার রাজা ধীর সিং মার্গে পৃথক দু’টি স্থানে দু’টি গাছ উপড়ে পড়েছে। অন্যদিকে কালকাজি-গোবিন্দপুরি এলাকার গুরু রবিদাস মার্গ, ধিংরা মার্গ এবং রণজিৎ নগরে আরো কয়েকটি গাছ পড়ে যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস