নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫৬২০

নেপাল ও চীনে আকস্মিক বন্যায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬২০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
আকস্মিক বন্যার পর নেপালের একটি এলাকার দৃশ্য
আকস্মিক বন্যার পর নেপালের একটি এলাকার দৃশ্য |ফাইল ছবি

নেপাল ও চীনে আকস্মিক বন্যায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬২০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এক হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ হাজার ৮৩ জন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশী নাগরিক রয়েছেন। উদ্ধার অভিযানে ২১ হাজার ৪০০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

নেপালের বন্যা-বিধ্বস্ত এলাকার পরিবারগুলো তাদের নিখোঁজ প্রিয়জনদের জন্য প্রতীকী শেষকৃত্যের আয়োজন করছে।

এদিকে, প্রতিবেশী দেশ চীনে ২১ জন নিহত হয়েছেন এবং ৫৪১ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশী নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি