পশ্চিমবঙ্গে ১৮৭ আসনে বিজেপি, ১০৪ আসনে তৃণমূল এগিয়ে

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়া ভোট।

নয়া দিগন্ত অনলাইন
ভোট কেন্দ্রে ভোটাররা
ভোট কেন্দ্রে ভোটাররা |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৭২ আসনে, তৃণমূল ১১২ আসনে।

আজ সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেয়া ভোট।

সমীক্ষা যাই হোক না কেনো, গোটা দেশের নজর ইভিএমের দিকেই। কারণ সোমবারই জানা যাবে, রাজ্যটিতে মমতার মা-মাটি-মানুষ সরকারের প্রত্যাবর্তন, না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদির বিজেপির উত্থান হবে। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস