২০ বছর ধরে লালন করা স্বপ্ন পূরণের একেবারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাকিস্তানি এক দম্পতি। তারা অপেক্ষা করছিলেন লাহোর বিমানবন্দরে। কিছুক্ষণের মধ্যেই তারা উড়াল দেবেন রাসূল সা:-এর স্মৃতিবিজড়িত মক্কা-মদিনার উদ্দেশে।
সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, এ সময় তাদের চেহারায় যেন নূর চমকাচ্ছিল। উচ্ছ্বসিত দম্পতিকে দেখেই বোঝা যাচ্ছিল যে, পবিত্র যাত্রায় তারা কতটা আনন্দিত।
‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’র মাধ্যমে মোহাম্মদ আফজাল ও তার স্ত্রী পবিত্র ভূমিতে যাচ্ছেন। এই প্রকল্পের আওতায় তারা খুব সহজভাবেই হজ পূর্ববর্তী যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
এ সময় এই পাকিস্তানি দম্পতি জানান, তাদের পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এটিই। আজ তা পূর্ণ হতে যাচ্ছে। এজন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ।



