নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যা ও ভূমিধসে শনিবার (২৯ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩ জনে দাঁড়িয়েছে এবং প্রায় তিন হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের পুলিশ জানিয়েছে, শনিবার এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ হয়েছে।
দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ওপারে মোট নিখোঁজ মানুষের সংখ্যা দুই হাজার ৪২৬ জন। এদের মধ্যে ৫১৭ জন বিদেশী নাগরিক।
এদিকে চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে সাতজন হয়েছে এবং ৫৫৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।
দ্বিতীয় হিমবাহ বন্যার আশঙ্কায় কিছু সময়ের বিরতির পর আবারো বন্যাকবলিত নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করেছেন কর্মীরা।
সূত্র : আল জাজিরা



