আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি বিধানসভা আসন থেকে নির্বাচনী মাঠে নেমেছেন। এ আসনে ছয় দফা ভোট গণনার পর হিমন্ত বিশ্ব শর্মা ২৩ হাজার ৯৩১ ভোটে এগিয়ে আছেন বলে নির্বাচন কমিশনের তথ্যে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত তিনি মোট ৩৯ হাজার ২১৪টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ পেয়েছেন ১৫ হাজার ২৮৩টি ভোট।
টানা ২০০১ সাল থেকে হিমন্ত বিশ্ব শর্মা জিতে আসছেন। এইবারও সে ধারা বজায় থাকে কি-না, সেদিকে সবার নজর থাকবে।
সূত্র: বিবিসি



