চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে মঙ্গলবার ভূমিধসে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এখনো নিখোঁজ থাকা ১২ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, গানসু প্রদেশের লংনান শহরের কাছে একটি গ্রামের এ ভূমিধসের ঘটনায় শুরুতে অন্তত ৩৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
সংস্থাটি আরো জানায়, ‘উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া ২১ জনকে খুঁজে বের করেছে। তাদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা দেয়ার চেষ্টা সত্ত্বেও মারা গেছেন।’
সূত্র : বাসস



