মার্কিন হামলার কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো পরবর্তী হামলার বিরুদ্ধে তারা আগের চেয়েও কঠোর ও শক্তিশালী জবাব দেবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো পরবর্তী হামলার বিরুদ্ধে তারা আগের চেয়েও কঠোর ও শক্তিশালী জবাব দেবে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘শত্রু পক্ষ সবসময় তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আলোচনার যেকোনো পর্যায়ে বা যেকোনো মুহূর্তে তারা উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘শত্রু পক্ষ এ ব্যাপারে যে পদক্ষেপই নিয়েছে, আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো। আমরা আবারো বলছি, যদি শত্রু পক্ষ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, আমরা আগের চেয়েও কঠোর জবাব দেবো এবং আমরা জোর দিয়ে বলছি যে, আমরা আরো বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেবো।’

মুখপাত্র বলেন, ‘শত্রু পক্ষের এই ধরনের পদক্ষেপকে আমরা স্বাভাবিক বলে মনে করি, কারণ আমরা শত্রুর স্বভাব সম্পর্কে জানি।’

সূত্র: মিডল ইস্ট আই