হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে তেলের দাম আবারো বেড়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৬ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
ইরান ও ওমান হরমুজ প্রণালী পুনরায় খোলার একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে- এমন আশায় গত সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম ৭ শতাংশের বেশি কমে গিয়েছিল। যুদ্ধের আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়েই পরিবহন করা হতো।
তেহরান বলছে, ওমানের সাথে চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে তারা জোর দিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রকে এখনো বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
সূত্র: আল জাজিরা



