গালিবাফ

আলোচনার জন্য ইরানের দুইটি শর্ত এখনো পূরণ হয়নি

‘আলোচনার আগে উভয়পক্ষের সম্মত হওয়া দু’টি পদক্ষেপ এখনো বাস্তবায়িত হয়নি। যার একটি হলো, লেবাননে যুদ্ধবিরতি এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।’

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

ইরানের দু’টি শর্ত এখনো পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, আলোচনার আগে উভয়পক্ষের সম্মত হওয়া দু’টি পদক্ষেপ এখনো বাস্তবায়িত হয়নি। যার একটি হলো, লেবাননে যুদ্ধবিরতি এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।

‘আলোচনা শুরুর আগে এই দু’টি বিষয়ের বাস্তবায়ন হতে হবে।’

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন এবং আলোচনা ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন।

আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে গালিবাফ নিজেও ইরানের আলোচনাকারী দলের অংশ হতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ইসরাইল লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিবিসি