ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গত বুধবার (১ জুলাই) তারা মুহাম্মদ নাইম জান্দিয়া নামে হামাসের এক কমান্ডারকে হত্যা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেনাবাহিনী এ দাবি করে।
তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি এবং এই হত্যাকাণ্ড নিয়ে হামাস কোনো মন্তব্য করেনি।
সেনাবাহিনী আরো দাবি করেছে, ইয়োতাম হাইম, সামের আল-তালালকা ও আলোন শামরিজ নামের তিনজন ইসরাইলিকে পণবন্দী করে রেখেছিলেন জান্দিয়া। পরে গাজায় এই তিনজনকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ভেবে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।
সূত্র: আল জাজিরা



