লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪৩৫২

লেবাননজুড়ে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় চার হাজার ৩৫২ জন নিহত এবং আরো ১২ হাজার ৩১৮ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল
লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল |ফাইল ছবি

লেবাননজুড়ে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় চার হাজার ৩৫২ জন নিহত এবং আরো ১২ হাজার ৩১৮ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লেবাননে জাতিসঙ্ঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) সতর্ক করেছে যে, ‘এ বছরের শুরুর দিকের তুলনায় সহিংসতার মাত্রা কম হলেও দক্ষিণ লেবাননের পরিস্থিতি এখনো নাজুক।’

শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, ২১ থেকে ২৭ আগস্টের মধ্যে তারা দক্ষিণ লেবাননে এক হাজার ৩০টি ক্ষেপণাস্ত্রের গতিপথ রেকর্ড করেছে, যা দৈনিক গড়ে ১৪৭টি।

সূত্র : মিডল ইস্ট আই