ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক হামলা বন্ধ করে আবারো আলোচনায় ফেরার পরামর্শ দিচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান |ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটি সতর্ক করে বলেছে, এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সোফিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘দুই দিন আগে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক হামলা বন্ধ করে আবারো আলোচনায় ফেরার পরামর্শ দিচ্ছি।’

সূত্র : এএফপি/বাসস