ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মার্কিন বাহিনী ‘ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করেছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকম জানিয়েছে, ‘মার্কিন সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার’ জবাবে এই হামলা চালানো হয়েছে।

তারা ইরানের ওপর এই হামলাকে ‘আঞ্চলিক পানিসীমা দিয়ে চলাচলকারী মার্কিন বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার একটি আনুপাতিক জবাব’ হিসেবেও বর্ণনা করেছে।

সেন্টকম বলেছে, ‘সেন্টকম বাহিনী মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’

তারা আরো যোগ করেছে, ‘মার্কিন বাহিনী ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক ও প্রস্তুত রয়েছে।’

সূত্র: আল জাজিরা