ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার দেশের বিরুদ্ধে যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ‘সরাসরি জড়িত’ থাকার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের আধা-সরকারি মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
আমিরাতি প্রতিনিধির মন্তব্যের জবাবে আরাগচি বলেন, ‘ঐক্যের স্বার্থে আমি আমার বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করিনি। কিন্তু সত্য হলো, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত ছিল। যখন হামলা শুরু হলো, তারা একটি নিন্দাও জানায়নি।’
সূত্র: মিডল ইস্ট আই



