পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার হুমকি: দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি ইরানের

সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের বাহিনী যদি বাস্তবে এমন কোনো দুঃসাহস দেখায়, তবে সেটিকে সমগ্র মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বিস্তারের পদক্ষেপ হিসেবে গণ্য করবে তেহরান।

নয়া দিগন্ত অনলাইন
'খাতামুল আম্বিয়া' কেন্দ্রীয় সদর দপ্তরের লোগো
'খাতামুল আম্বিয়া' কেন্দ্রীয় সদর দপ্তরের লোগো |সংগৃহীত

ইরাকের পরমাণু স্থাপনায় যেকোনো ধরনের হামলার মার্কিন চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের 'খাতামুল আম্বিয়া' কেন্দ্রীয় সদর দপ্তর। বুধবার (২২ জুলাই) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইসলামিক ইরানের পারমাণবিক ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে আগ্রাসী হামলার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ সংক্রান্ত এক বিবৃতিতে খাতামুল আম্বিয়া সদর দফতর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের বাহিনী যদি বাস্তবে এমন কোনো দুঃসাহস দেখায়, তবে সেটিকে সমগ্র মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বিস্তারের পদক্ষেপ হিসেবে গণ্য করবে তেহরান।

বিবৃতিতে চরম হুঁশিয়ারি দিয়ে আরো বলা হয়, ওয়াশিংটন যদি এমন আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে অঞ্চলে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত স্বার্থ, তার দোসর এবং এই শয়তান রাষ্ট্রটির সহযোগীদের ওপর ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী একযোগে ও সর্বশক্তিতে শক্তিশালী পাল্টা হামলা চালাবে। শোষিত ও নির্যাতিত ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পিঠে প্রতিনিয়ত ছুরি মারা সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ও তার মূল আশ্রয়দাতা মার্কিনদের প্রতিটি আস্তানা ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে তেহরানের এই কড়া সতর্কবার্তার নেপথ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন তৎপরতা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লেবাননের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র খুব 'শীঘ্রই' ইরানের অত্যন্ত স্পর্শকাতর 'মাউন্ট কালং' পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাবে। তার এই নতুন বক্তব্যের পর পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন এই নতুন চক্রান্ত নস্যাৎ করে দিতে ইরান এখন পুরোপুরি প্রস্তুত।