ইরানের বন্দরগুলোর ওপর জারি করা নৌ-অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে তিনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উভয়মুখী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেয়া ওই পোস্টে ট্রাম্প একটি চুক্তির অংশ হিসেবে ইরানের মেনে নেয়া উচিত— এমন বেশকিছু শর্ত তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে :
- ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মতি
- হরমুজ প্রণালী টোল ছাড়া উভয় দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত থাকা
- প্রণালীতে থাকা অবশিষ্ট সমস্ত মাইন ইরানের অপসারণ করা
- যুক্তরাষ্ট্রের দ্বারা মাটির নিচে পুঁতে রাখা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলন ও ধ্বংস করা।
হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রাম্প এ পোস্ট করেন।
সূত্র : আল জাজিরা



