ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। ইসরাইলসহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
সেইসাথে ইরান জানিয়েছে তারা যুদ্ধকালীন সময়ে খাদ্যের যেন সঙ্কট সৃষ্টি না হয় সে ব্যাপারেও প্রস্তুত রয়েছে।
শনিবার ইরানের তাসনিম বার্তা সংস্থা দেশটির কৃষিমন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে।
ওই খবরে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ২০ মার্চ পার্সিয়ান নববর্ষ উপলক্ষে সকল প্রয়োজনীয় ব্যবস্থা এবং পূর্বাভাস দেয়া হয়েছে। খাদ্যের কোনো ঘাটতি নেই।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত থাকবে।
সূত্র : আলজাজিরা



