ইরানি কর্মকর্তাদের সাথে ট্রাম্পের যোগাযোগের দাবি নাকচ আইআরজিসির

ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানি কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের জনসংযোগ বিভাগ ও সেপাহ নিউজ যৌথভাবে জানিয়েছে, বোমা হামলা থামানোর জন্য কোনো ইরানি কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেননি।

একইসাথে দেশটির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ বানোয়াট। কোনো ইরানি কর্মকর্তা কোনো ধরনের আলোচনার জন্য তার সাথে যোগাযোগ করেননি। কাজেই বোমা হামলা বন্ধের অনুরোধ করার তো প্রশ্নই আসে না।

ইরান জানিয়েছে যে, তাদের ওপর হওয়া যেকোনো ধরনের আগ্রাসনের জবাব তারা মুখের কথায় নয়, সরাসরি সামরিকভাবেই দেবে।

ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান পক্ষ থেকে তার সাথে সরাসরি যোগাযোগ করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: হামশাহরি