যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, আবারো বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের পক্ষ থেকে আরো এক রাতের পাল্টাপাল্টি হামলার পর তেলের দাম আবারো বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের পক্ষ থেকে আরো এক রাতের পাল্টাপাল্টি হামলার পর তেলের দাম আবারো বেড়েছে।

তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৮৫ ডলারের ওপরে হয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।

এই সপ্তাহে উভয় বেঞ্চমারর্কের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে, যেখানে ব্রেন্ট টানা তৃতীয় সাপ্তাহিক লাভের পথে এবং ডব্লিউটিআই দ্বিতীয় সাপ্তাহিক লাভের পথে রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে এশিয়ার কিছু শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা দেখো গেছে। জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক ৩ শতাংশের বেশি কমেছে।

সূত্র: আল জাজিরা