হাউছিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনি বাহিনীর

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে হাউছি গোষ্ঠী। এসব হামলা প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি বাহিনী। শুক্রবার (৭ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনে ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা
ইয়েমেনে ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা |সংগৃহীত

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে হাউছি গোষ্ঠী। এসব হামলা প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনি বাহিনী। শুক্রবার (৭ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মন্ত্রণালয়টির আনুষ্ঠানিক সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট জানিয়েছে, হাউছি গোষ্ঠী শুক্রবার সকালে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মারিব শহরকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যেখানে বিপুলসংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ বাস করে।

সূত্রগুলো জানিয়েছে, শহরটিতে যখন ব্যাপক বেসামরিক তৎপরতা চলছিল, তখন এই হামলা বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে।

তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

সরকারি মালিকানাধীন সাবা টিভিও জানিয়েছে যে, মারিবের আকাশে হাউছিদের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই বিষয়ে হাউছি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি