খামেনির হত্যায় ‘তীব্র নিন্দা’ জানাল চীন

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলী খামেনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
আয়াতুল্লাহ আলী খামেনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন।

সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানকে ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসঙ্ঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি