মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করা হবে : হুঁশিয়ারি ইরানের

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

চুক্তির পরও ইরানে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে উত্তেজনা দেখা দেয়ায় আইআরজিসির নৌবাহিনী এ কঠোর হুঁশিয়ারি জারি করে।

এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘হরমুজ প্রণালীর ওপর আমাদের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি। নিয়ম ভঙ্গকারীদের ওপর আমাদের গুলি চালানো অন্য জাহাজগুলোর জন্যও স্পষ্ট বার্তা দেয় যে- কোন পথ দিয়ে নিরাপদে চলাচল করতে হবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো আলাদা বিষয়। তারা আগামী দিনগুলোতে নরকযন্ত্রণা ভোগ করবে।’

সূত্র: আল জাজিরা