আমিরাতে দিনের আলোতেই দেখা গেল জিলহজের নতুন চাঁদ

প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।

নয়া দিগন্ত অনলাইন
অর্ধচন্দ্রটির ছবি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ
অর্ধচন্দ্রটির ছবি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে।

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার।

সংস্থাটি জানিয়েছে, পর্যবেক্ষণের সময় চাঁদটি সূর্য থেকে ৭.৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং তখন চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ অর্ধচন্দ্রটির একটি ছবিও তুলেছেন।

জিলহজ মাসের চাঁদ দেখতে আজ রোববার সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশে বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। আজ চাঁদ দেখা গেলে এসব দেশে সোমবার (১৮ মে) জিলহজ মাস শুরু হবে।

অন্যদিকে প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। দেশটি জানিয়েছে, শনিবার জিলকদ মাসের ২৯ তারিখ ছিল।

এরপর তুরস্কও জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করে। দেশটি জানায়, সোমবার (১৮ মে) তুরস্কে জিলহজ মাস শুরু হবে। চাঁদ দেখার আগেই দেশটি জ্যোতির্বিদ্যার মাধ্যমে হিসাব কষে এই তারিখ ঘোষণা করেছে।