ইরানে ফের হামলা হলে যুদ্ধ বাইরেও ছড়াবে : আইআরজিসি

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে কালো মাটিতে ফেলে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি।

প্রতীকী ছবি

ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ অঞ্চল ছাড়িয়ে আরো বিস্তৃত হবে।

বুধবার (২০ মে) বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি কর্মকর্তাদের ইরানের ওপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে এক বিবৃতিতে আইআরজিসি এই হুঁশিয়ারি দিয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে কালো মাটিতে ফেলে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি।

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্স নেটওয়ার্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন- যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরো অনেক বেশি চমক নিয়ে আসবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, ইরানের ওপর আরেকটি সামরিক হামলার প্রস্তুতির ঠিক আগে মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি সেই হামলা বাতিল করার নির্দেশ দেন।