ইসরাইলের প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ |সংগৃহীত

ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পোস্টটি করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানানোর পরই পোস্টটি মুছে ফেলা হয়।

মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, ‘ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে- প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন- রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারময় রাষ্ট্র তৈরি করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে।’

প্রকাশিত এই পোস্টটি জেরুজালেমে তীব্র ক্ষোভের জন্ম দেয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল