ইরানের তেহরান প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় গত রাতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
তেহরান প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল তাভাকোলির উদ্ধৃতি দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্রের নৃশংস হামলার সাথে সংশ্লিষ্ট ঘটনায় তিনজন আহত হয়েছেন।’
তেহরান প্রদেশ হলো ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশের সবচেয়ে জনবহুল ও শিল্পোন্নত অঞ্চল, এখানেই দেশের রাজধানী, তেহরান মহানগরী অবস্থিত।
প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে বেশিভাগ হামলা চালানো হয়েছে।
তবে ইরানের বিপ্লবী গার্ড জানায়, রাজধানীর কাছাকাছি আরো কয়েকটি স্থানেও হামলা হয়েছে।
এর মধ্যে কারাজ, নাজারাবাদ ও পিশভা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাসস



