ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
ইরাকি প্রতিপক্ষের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আরাগচি বলেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি আমার প্রতিপক্ষকে অবহিত করেছি।’
তিনি আরো বলেন, ‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালী ইরানের সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার অধীনে থাকবে এবং সব বাধা দূর হওয়ার পর এই পানিপথের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি।’
যুদ্ধের সময় ইরানকে সমর্থনের জন্য ইরাককে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।
আরাগচি বলেছেন, ইরাক ‘ইসরাইলি-মার্কিন আগ্রাসনের শিকার ইরানি জনগণকে সবসময় সমর্থন করেছে’।
সূত্র: মিডল ইস্ট আই



