ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের সময় জানিয়েছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলি খামেনির জানাজা জুলাই মাসে শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই কোমে জানাজা অনুষ্ঠিত হবে।
সবশেষে ৯ জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে আরেকটি জানাজার পর খামেনিকে সেখানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা চালায়। এ সময় নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।
সূত্র: আল জাজিরা



