সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি হাউছিদের

এডেন উপসাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী।

নয়া দিগন্ত অনলাইন
উপসাগরে জাহাজ চলাচল
উপসাগরে জাহাজ চলাচল |সংগৃহীত

এডেন উপসাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী।

বুধবার (৫ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানান, ইয়েমেনের হাউছিরা এডেন উপসাগরে একটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলে জানিয়েছে।

সৌদি আরব এখনো এই হামলার বিষয় নিশ্চিত করেনি।

তবে এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস একটি প্রতিবেদন পেয়েছে যে, একই এলাকায় একটি জাহাজের আরোহীরা সেটির খুব কাছে একটি ‘জোরে বিস্ফোরণের’ শব্দ শুনেছেন।

সূত্র: মিডল ইস্ট আই