কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছে
কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছে |সংগৃহীত

কাতারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছে ও আরো ১৮ জন নিখোঁজ রয়েছে।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় জানিয়েছে, রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫৪ জন আহত হয়েছে ও ১৮ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র : বাসস