ইরানে টানা নবম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র |সংগৃহীত

ইরানের বিরুদ্ধে টানা নবম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (১৯ জুলাই) গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পোস্টে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের ক্ষমতা আরো হ্রাস করার লক্ষ্যে সেন্টকমের ইউনিটগুলো ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, সর্বাধিনায়কের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানকে জবাবদিহি করছে। সেন্টকম বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি