ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, ‘মার্কিন বাহিনী নজরদারি কেন্দ্র, সামরিক রসদ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতায় আঘাত হানতে অন্যান্য সরঞ্জামের পাশাপাশি যুদ্ধবিমান, আকাশ ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) ইস্টার্ন টাইম রাত সাড়ে ৯টায় (১৮ জুলাই জিএমটি সময় রাত দেড়টা) এই হামলা শেষ হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সর্বাধিনায়কের নির্দেশে সেন্টকম ইরানকে জবাবদিহি করতে বাধ্য করার পাশাপাশি ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ সম্পূর্ণরূপে বলবৎ রেখেছে।’
সেন্টকম বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য সক্রিয় রয়েছে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা



