যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেয়া জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এরপর বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে।
রোববার (১০ মে) গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩৬ মিনিটে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ১ ডলারে দাঁড়িয়েছে। যা গত শুক্রবারের ১ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধির ধারাকে অব্যাহত রেখেছে।
এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৯ ডলার বা ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা



