পাকিস্তানে আজ শুক্রবার (১০ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিদেশী প্রতিনিধিদল ইসলামাবাদে আসতে শুরু করেছে। ফেডারেল রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এছাড়া শহরগুলোতে রেড জোন সিল এবং সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি।
পুলিশের পাশাপাশি মহাসড়কগুলোতে রেঞ্জার্স ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং শহরের প্রবেশপথে অতিরিক্ত ফেডারেল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিদেশী প্রতিনিধিদলের আগমন উপলক্ষে শহরে নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের আইজি সৈয়দ আলী নাসির রিজভীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফেডারেল রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সমন্বিত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফেডারেল পুলিশকে সহায়তা করার জন্য পাঞ্জাব পুলিশের দলও বিভিন্ন মহাসড়কে উপস্থিত রয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
জিরো পয়েন্ট কাশ্মীর হাইওয়ে এবং ফয়সাল চক থেকে জিন্নাহ অ্যাভিনিউতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তাগুলো বন্ধ থাকার কারণে নাগরিকদের বিকল্প পথের ব্যবস্থা করে দেয়া হয়েছিল।
সূত্র: ডেইলি জংগ



