যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান।
তেহরান জানিয়েছে, জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এর ফলে যুদ্ধ বন্ধে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেঙে গিয়ে টানা ষষ্ঠ দিনের মতো সঙ্ঘাত চলতে থাকে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা একাধিক দফায় বিভিন্ন স্থানে ছয় ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরো কমে যায়, সে লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।
চলমান এই হামলা-পাল্টা হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘তাদের ঠিকভাবে আচরণ করাই ভালো।’
সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ইরানের উচিত বাড়াবাড়ি না করা।
তিনি আরো বলেন, ইরান আলোচনায় না ফিরলে ইরানকে আরো সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে।
সূত্র : বিবিসি



