ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলায় নারী ও শিশুসহ ১৮ জন নিহত এবং আরো ১৪২ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই হামলায় আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছেন।
কেরমানপুর জানান, নিহত ১৮ জনের মধ্যে দু’জন নারী ও এক শিশু রয়েছে।
সূত্র : আল জাজিরা



