প্রায় ৯০ দিনের ব্ল্যাকআউটের পর ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করেছে ইরান। মঙ্গলবার (২৬ মে) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর আদেশ দিয়েছেন। এরপর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ৮ ও ৯ জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ইরান প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যা দেশজুড়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় সংযোগকে মারাত্মকভাবে ব্যাহত করে।
পরবর্তী সপ্তাহগুলোতে ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ফিরতে শুরু করে, কিন্তু ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর বিধিনিষেধ আবার কঠোর করা হয়।
সঙ্ঘাত চলাকালীন অভ্যন্তরীণ ইন্টারনেট পরিষেবা এবং স্থানীয় প্ল্যাটফর্মগুলো পরে পুনরুদ্ধার করা হয়েছিল, কিন্তু বৈশ্বিক ইন্টারনেটে প্রবেশাধিকার মূলত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) ওপর নির্ভরশীল ছিল।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি



