যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে আলোচনা শেষে তেহরান ছাড়লেন কাতারের আলোচকরা

এমন এক সময়ে এ আলোচনা হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান আবারো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কাতারের আলোচকরা
কাতারের আলোচকরা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নিয়ে আলোচনা শেষে কাতারের আলোচকরা তেহরান ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) একজন কূটনীতিক বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।

এমন এক সময়ে এ আলোচনা হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান আবারো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক বলেন, ‘ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে আজ সকালে কাতারের প্রতিনিধিদল তেহরান ত্যাগ করেছে। আলোচনা আজ ভোর পর্যন্ত চলেছে।’

তিনি আরো বলেন, এ আলোচনা ‘যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই’ পরিচালিত হয়েছে।

সূত্র: বাসস