ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের কেশম দ্বীপে অবস্থিত রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, হরমুজ প্রণালীর দিকে ছোড়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
জাহাজ চলাচল
জাহাজ চলাচল |সংগৃহীত

ইরানের কেশম দ্বীপে অবস্থিত রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, হরমুজ প্রণালীর দিকে ছোড়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে পাঠানো চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

তারা এই বিমানগুলোকে আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলের জন্য একটি তাৎক্ষণিক হুমকি হিসেবে বর্ণনা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী পরবর্তীতে ‘আরো হামলা প্রতিরোধের জন্য’ গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

কমান্ড আরো যোগ করেছে যে, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ‘আত্মরক্ষার্থে ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতে সতর্ক ও প্রস্তুত’ রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই