ইরানের কমান্ডার

নিহত প্রত্যেক ইরানির জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে

ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
আলি আবদোল্লাহি
আলি আবদোল্লাহি |সংগৃহীত

ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, ‘মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।’

ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ-এর প্রতিবেদনে তথ্য জানা গেছে।

দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, ‘শত্রুর কাছে আমরা যে নিয়মটি কার্যকর বলে প্রমাণ করেছি, তা এই মুহূর্ত থেকে যুদ্ধক্ষেত্রের একটি চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণ। ইরানের প্রত্যেক গর্বিত নাগরিকের শাহাদাতের বিনিময়ে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।’

মার্কিন বাহিনীকে উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার বিনামূল্যে ও সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি।’

সূত্র: মিডল ইস্ট আই